• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ এ.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি 

বাতাসের সঙ্গে বৃষ্টি মতো ঝড়ছে শীতের শিশির। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। উত্তরাঞ্চলের এ জেলায় টানা ৪ দিন ধরে দেখা মিলছে না সূর্যের।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  

গত ৪ দিন ধরেই দিনাজপুরে দেখা মিলছে না সূর্যের, এতে কয়েক দিন ধরেই উত্তরাঞ্চলে বেড়েছে শীতের দাপট। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে গ্রামের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশার সঙ্গে সন্ধ্যার পর থেকে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে।

এদিকে বৃহস্পতিবার থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। অন্যদিকে আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দূষণের চাদরে ঢাকা রাজধানী ঢাকা। ছবি: সংগৃহীত
বায়ুদূষণে বিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, শীর্ষে কাম্পালা