• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খামেনি হত্যায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন: বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ২ মার্চ ২০২৬, ০৪:৩৭ পি.এম.
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যায় আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় দেশটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এটা আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।

শোকসন্তপ্ত ইরানিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়ে বিজ্ঞপ্তিতে হামলাকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ না করে বলা হয়, কোনো সংকটের সমাধান সংঘাতে আসবে বলে বাংলাদেশ মনে করে না। বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং আইন সমুন্নত রেখে আলোচনাই সমাধানের একমাত্র পথ।

গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। রোববার ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয় যে হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন নিহত হয়েছেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল। সেখানেও হামলাকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ না করে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার গণপরিবহন হবে জনবান্ধব ও সুশৃঙ্খল, ঘোষণা প্রধানমন্ত্রীর
ঢাকার গণপরিবহন হবে জনবান্ধব ও সুশৃঙ্খল, ঘোষণা প্রধানমন্ত্রীর
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র