• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিয়ের আনন্দে দেশজুড়ে মিষ্টি বিতরণ করেছেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক    ২ মার্চ ২০২৬, ০৩:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্র তারকা যুগল বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা সদ্য বিয়ে করেছেন এবং সুখী দাম্পত্য জীবন শুরু করেছেন। আট বছরের প্রেমের সম্পর্কের পর ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারা গাঁটছড়া বাঁধেন।

এবার নতুন দম্পতি বিয়ের আনন্দ উদযাপন ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষদের মাঝে মিষ্টি ও খাবার বিতরণ করার উদ্যোগ নিয়েছেন। রোববার (২ মার্চ) এই আয়োজনের অংশ হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যের মন্দিরে ট্রাকভর্তি মিষ্টি পাঠানো হয়।

এক ভিডিওতে দেখা যায়, বিজয় ও রাশমিকা নিজ হাতে ভক্তদের কাছে খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছেন। যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, “দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই আয়োজন। ভারতীয় ঐতিহ্য মেনে শুভ কাজ হিসেবে মিষ্টিমুখ করার রীতি মেনেই আমরা বিভিন্ন রাজ্যের মন্দিরে সুস্বাদু খাবার ও মিষ্টি পাঠিয়েছি।”

তাদের উদ্যোগের আওতায় বিশেষ ‘অন্নদান’ কর্মসূচি শুরু করা হয়, যার মাধ্যমে সাধারণ মানুষও খাবার পান। তালিকায় তেলেঙ্গানা, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা সহ প্রায় ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত ছিল।

বিয়ের আনুষ্ঠানিকতা দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে সম্পন্ন হয়। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশিত হওয়ার পর ভক্তদের শুভেচ্ছা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাদের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ৬ লাখ টাকার ভাড়া বাসায় থাকছেন শ্রদ্ধা?
নিজের বাড়ি থাকতে কেন ৬ লাখ টাকার ভাড়া বাসায় থাকছেন শ্রদ্ধা?
সাইবার হেনস্তার অভিযোগে পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী
সাইবার হেনস্তার অভিযোগে পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী
ইত্যাদি’তে হাবিবের ভিন্নধর্মী একক গান ‘বুঝি নাই তো আগে’
ইত্যাদি’তে হাবিবের ভিন্নধর্মী একক গান ‘বুঝি নাই তো আগে’