• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৮

আন্তর্জাতিক ডেস্ক    ১ মার্চ ২০২৬, ০৭:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরান। ইসরায়েলের বেইত শেমেশ শহরের একটি আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

টাইমস অব ইসরায়েল-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের ফলে এলাকায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

এর আগে গত শনিবার রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে জানানো হয়।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

যৌথ হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ফলে পুরো অঞ্চলে উত্তেজনা ও অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদি
আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদি
এখনো ইরানকে আতঙ্ক মনে করছে আমেরিকা
এখনো ইরানকে আতঙ্ক মনে করছে আমেরিকা
খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
ইরানের প্রেসিডেন্ট খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা