• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ১ মার্চ ২০২৬, ০৬:২৬ পি.এম.
মিজানুর রহমান সোহেল-ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন মিজানুর রহমান সোহেল।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয়-এর অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে এস. এম. মিজানুর রহমানকে নিয়োগ প্রদান করা হলো।

সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয় যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা এস. এম. মিজানুর রহমান-কে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেউ অভুক্ত ও অবহেলিত থাকবে না: এম এ মালিক
কেউ অভুক্ত ও অবহেলিত থাকবে না: এম এ মালিক
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
প্রবাসী শ্রমিকদের পাশে বিমানবন্দরে নির্ঘূম রাত মন্ত্রীর
প্রবাসী শ্রমিকদের পাশে বিমানবন্দরে নির্ঘূম রাত মন্ত্রীর