আল্লাহ মালিক হসপিটালে ফুল অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার উদ্বোধন

বরগুনায় স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আল্লাহ মালিক হসপিটাল লিমিটেডে রোগ নির্ণয় ব্যবস্থায় যুক্ত হয়েছে আধুনিক ফুল অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মেশিনটির উদ্বোধন করা হয়।
কর্তৃপক্ষ জানায়, এই মেশিনের মাধ্যমে রক্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা দ্রুত ও নির্ভুলভাবে করা সম্ভব হবে। লিভার ফাংশন, কিডনি ফাংশন, সুগার, লিপিড প্রোফাইলসহ নানা ধরনের বায়োকেমিক্যাল টেস্ট স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম এ অ্যানালাইজার। ফলে কম সময়ে অধিক সংখ্যক পরীক্ষার ফল পাওয়া যাবে এবং রোগ নির্ণয়ে নির্ভরযোগ্যতা বাড়বে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আধুনিক প্রযুক্তিনির্ভর এই সংযোজনের ফলে বরগুনা ও আশপাশের এলাকার মানুষ এখন উন্নত মানের প্যাথলজি সেবা স্থানীয়ভাবেই পাবেন। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।
আল্লাহ মালিক হসপিটাল লিমিটেড জানায়, ভবিষ্যতেও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা নতুন প্রযুক্তি ও দক্ষ জনবল যুক্ত করার উদ্যোগ অব্যাহত রাখবে।
ভিওডি বাংলা/জাহিদুল ইসলাম মেহেদী/আ







