• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাকৃবির ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদল আহ্বায়কের ইফতার বিতরণ

বাকৃবি প্রতিনিধি    ১ মার্চ ২০২৬, ০৪:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পবিত্র মাহে রমজানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এ খেটে খাওয়া, শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে প্রায় ১০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, পানি ও রান্না করা খাবার ।

এ সময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাস। এই মাসে আমরা যদি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে না পারি, তবে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করা হয় না। শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব শুধু একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়; মানবিক মূল্যবোধ চর্চা ও সামাজিক দায়বদ্ধতা পালনও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই, বাকৃবি হোক মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

আয়োজকরা আশা প্রকাশ করেন, রমজানের মহিমা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সচেতন মহল আরও বেশি করে এগিয়ে আসবেন। পবিত্র এই মাসে এমন উদ্যোগ নিঃসন্দেহে সামাজিক সম্প্রীতি ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ভিওডি বাংলা/আরাফাত হোসাইন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে উৎসবমুখর পরিবেশে মেধা লড়াই
১৫ বছর পর ফিরল বৃত্তি পরীক্ষা যশোরে উৎসবমুখর পরিবেশে মেধা লড়াই
‘ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ’ নিয়ে ইবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম
‘ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ’ নিয়ে ইবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম
আয়রন ব্রিজে রডের বদলে বাঁশ, ব্যাপক অনিয়মের অভিযোগ
আয়রন ব্রিজে রডের বদলে বাঁশ, ব্যাপক অনিয়মের অভিযোগ