• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

বগুড়ায় পরিত্যক্ত আ’লীগ অফিসের পাশ থেকে মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি    ১ মার্চ ২০২৬, ০৩:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় পরিত্যক্ত আওয়ামী লীগ পার্টি অফিসের পাশ থেকে এক ক্ষুদ্র ব্যবসায়ীর কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের সাতমাথা এলাকায়, বগুড়া টাউন ক্লাব-এর ভাঙা অংশের নিকটে।

নিহত ব্যক্তি মোঃ হাসান (২৫) মোঃ আব্দুল মালেকের ছেলে। তিনি সিরাজগঞ্জের কাজিপুর থানার সোনামুখী গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি সাতমাথা এলাকায় চটপটি ব্যবসায়ী মজনুর দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পরিত্যক্ত ভবনের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এটি হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় সাতমাথা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।

ভিওডি বাংলা/আ স ম জাকারিয়া/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার