• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে ১৬ ঘণ্টার মধ্যে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১ মার্চ ২০২৬, ০৩:১৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলায় সামস নামের (১০) বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশের তথ্য অনুযায়ী, চাচীর প্রতি দীর্ঘদিনের ক্ষোভ ও চাচার সম্পত্তির লোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আমান দাবি করেছে, পরিবারের প্রতি ঈর্ষা ও ব্যক্তিগত বিদ্বেষ থেকেই সে এমন অপরাধে জড়িয়ে পড়ে। ঘটনার দিন রাতে একটি পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে আমান চাচীর বাড়িতে যায় এবং কৌশলে সামসকে বাইরে ডেকে নেয়। পরে পাশের একটি মাদ্রাসার কক্ষে নিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর মরদেহ বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায় বলে জানায় পুলিশ।

পরবর্তীতে সামসের মা তাকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে সে বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু দে জানান, দীর্ঘ ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে নিহতের চাচাতো ভাই আমানুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তারই দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 

ভিওডি বাংলা-অলিউর রহমান মিরাজ/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে হুজুর কর্তৃক ১০ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
রাজারহাটে হুজুর কর্তৃক ১০ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
জড়িতদের গ্রেপ্তার দাবি মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের
দাদি-নাতনি হত্যা জড়িতদের গ্রেপ্তার দাবি মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের
রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১
রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১