• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

   ১ মার্চ ২০২৬, ০৩:১২ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, গত ১৩ দিনে এ অগ্রগতি দৃশ্যমান হয়েছে এবং পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা চলছে।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছি। একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে। মানুষের মনে একটা শান্তি আসে এবং নিশ্চয়তা আসে। সেজন্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।”

গত ১৩ দিনে কী পরিবর্তন এসেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেটা দৃশ্যমান, নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। আমরা বলেছি ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সব অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে। করা হয়েছে কিনা? আরো দু’তিনটা এরকম ঘটনা হয়েছে। ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা, সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা সেটা জনগণকে দেখাতে পেরেছি।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক, কতটা কঠোর এসব বিষয়ে, সেটা আশা করি জনগণ এরইমধ্যে বুঝতে পেরেছে। আমি নির্দেশনা দিয়েছি। তদন্তের দায়িত্ব আমাদের। আমরা খুব দ্রুত তদন্তের মধ্য দিয়ে এটা আদালতে চার্জশিট দাখিল করবো। দ্রুততম সময়ের মধ্যে একটা দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে।”

মন্ত্রী বলেন, “বিচারকরা বিচার করবেন স্বাধীনভাবে। আমরা আমাদের তদন্ত কার্যক্রমটা আমরা সমাপ্ত করব নির্ধারিত সময়ের মধ্যে খুব দ্রুততার সঙ্গে। আশা করি আমরা এখনো পর্যন্ত আমাদের আন্তরিকতার সঙ্গে সব বিষয়গুলো অ্যাড্রেস করতে পারছি।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: শাহজালাল বিমানবন্দরের ৫৪টি ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: শাহজালাল বিমানবন্দরের ৫৪টি ফ্লাইট বাতিল
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে
মির্জা ফখরুল ইসলাম: ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে
শুরু হলো অগ্নিঝরা মার্চ
শুরু হলো অগ্নিঝরা মার্চ