ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার ইরানের স্থানীয় সময় সকালে তাদের মৃত্যুর খবর জানা যায়। এর আগে শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সম্মিলিত ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
শনিবারের ওই হামলায় ইরানের প্রতিরক্ষা সংশ্লিষ্ট আরও দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রাণ হারান। তারা হলেন সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।
সূত্র: সিএনএন
ভিওডি বাংলা/এমএস







