• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শিগগিরই: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক    ১ মার্চ ২০২৬, ১০:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গভীর শোক প্রকাশ করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। 

সংগঠনটি জানিয়েছে, শিগগিরই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানগুলোতে ‘ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান’ শুরু হবে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অভিযান ‘মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই’ কার্যক্রম শুরু হবে এবং এর লক্ষ্যবস্তু হবে অঞ্চলের ‘দখলকৃত এলাকা এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলো’।

এর আগে ইরানের ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, খামেনি তাঁর ‘নির্দিষ্ট দায়িত্ব পালনকালে মারা গেছেন’। 

সূত্রে বলা হয়, তিনি রোববার ভোরের দিকে প্রয়াত হয়েছেন। এছাড়া ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

ভিওডি বাংলা/এমএস 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমতার বাড়িতে সিআইডি
মমতার বাড়িতে সিআইডি
ট্রাম্পের ধমকে চুপ হয়ে গেলেন নেতানিয়াহু
ট্রাম্পের ধমকে চুপ হয়ে গেলেন নেতানিয়াহু
শুভেন্দুর ৪৮০০ বাংলাদেশিকে পুশইন দাবি নাকচ করল বিজিবি
শুভেন্দুর ৪৮০০ বাংলাদেশিকে পুশইন দাবি নাকচ করল বিজিবি