• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইরানে স্কুলে ইসরাইলের হামলা, পাঁচ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরাইলের হামলায় ইরানে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

আইআরএনএ জানায়, ‘দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েল হামলা চালায়। এতে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

তেহরানে আবার বিস্ফোরণের নতুন শব্দ শোনা গেছে। ইন্টারনেট ব্লক এবং যোগাযোগের অভাবের কারণে সঠিক পরিস্থিতি সম্পর্কে জানা যাচ্ছে না। এটি একটি ধারাবাহিক অভিযান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে চ্যানেল ১২ সম্প্রচারক জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি নয় তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। 

সেনাবাহিনীর টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি নিরসনের জন্য যেখানে প্রয়োজন সেখানে প্রতিহত ও হামলার অপারেশন পরিচালনা করছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা অনুসরণ করে চলতে বলা হয়েছে।’

সূত্র : আলজাজিরা। 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!