• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইত্যাদি’তে হাবিবের ভিন্নধর্মী একক গান ‘বুঝি নাই তো আগে’

বিনোদন ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পি.এম.
একদল যন্ত্রশিল্পী নিয়ে নতুন গান পরিবেশন করছেন হাবিব ওয়াহিদ-ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও বাড়িয়ে দিতে আবারও দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে হাজির হচ্ছেন বরেণ্য নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। ইত্যাদি মানেই চমক এবং নান্দনিক মান। আর ঈদের বিশেষ ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ঈদের বিশেষ পর্বে থাকছে নানা চমক। আর সেই বিশেষ আকর্ষণের অন্যতম হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)  দুপুরে এক সামাজিক যোগাযোগমাধ্যম হানিফ সংকেত বলেন, এবারের ঈদে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব পরিবেশন করবেন একটি ভিন্নধর্মী একক গান। 

তিনি বলেন, ঈদে ইত্যাদির শিল্পী নির্বাচনে সবসময়ই থাকে চমক। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের বিশেষ ইত্যাদির বিশেষ চমক হচ্ছে এই সময়ের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় দু’জন সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত সংগীত যার শিরোনাম ‘বুঝি নাই তো আগে’। অর্থাৎ এই প্রথম একসঙ্গে ইত্যাদির একটি গানে কণ্ঠ দিয়েছেন এই দুই সংগীত তারকা। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

বরাবরই নতুনদের সুযোগ দেন হাবিব। শুধু কণ্ঠশিল্পীরাই নন, আড়ালে থাকা অনেক গীতিকারকেও তিনি সুযোগ দিয়েছেন।  সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে একদল যন্ত্রশিল্পীকে সঙ্গে নিয়ে প্রাণবন্ত পরিবেশনায় গানটি উপস্থাপন করেন তিনি।

অন্যদিকে বর্তমানে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত আয়োজক প্রীতম হাসানের বাউল ও লোকসংগীতের প্রতি বিশেষ আগ্রহ লক্ষণীয়। প্রীতম যে গানই করেন তার একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে। সাম্প্রতিক সময়ে করা প্রীতমের প্রতিটি গানই দর্শকপ্রিয়তা লাভ করেছে। প্রীতমের গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার সংমিশ্রণ গানগুলোকে ভিন্নমাত্রা দিয়ে থাকে। শুধু গানই নয়, অভিনয়েও প্রীতম সেরাদের মধ্যে নিজের অবস্থান করে নিয়েছেন। 

২০১২ সালে প্রচারিত ‘ইত্যাদি’র বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন।

হাবিব ও প্রীতমের এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারদিকে লেকঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে। প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে এই দুই তারকা মনের আনন্দে নেচেগেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। গানটির অংশবিশেষ ফাগুন নিকেতনেও ধারণ করা হয়।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন বাংলাদেশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

শুটিং চলাকালে উপস্থিত দর্শকদের মধ্যে গানটি দারুণ সাড়া ফেলে। সুর ও কথার আবেগে একাত্ম হয়ে অনেকেই প্রথমবার শুনেই শিল্পীর সঙ্গে ঠোঁট মেলান। নির্মাতার প্রত্যাশা, এবারের ঈদে বিশেষ করে তরুণ প্রজন্মের শ্রোতাদের মুখে মুখে ফিরবে ‘বুঝি নাই তো আগে’।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে, ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণে রয়েছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোবেলের পিছু ছাড়ছে না নারী কেলেঙ্কারি
নোবেলের পিছু ছাড়ছে না নারী কেলেঙ্কারি
‘ক্যাকটাস’ সিরিজে অ্যাকশন লুকে প্রীতম মেহজাবীন
‘ক্যাকটাস’ সিরিজে অ্যাকশন লুকে প্রীতম মেহজাবীন
বড় পর্দায় অভিষেক স্নিগ্ধা চৌধুরীর
বড় পর্দায় অভিষেক স্নিগ্ধা চৌধুরীর