• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষে সংযমের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তার মুখপাত্র স্টেফান দুজাররিক জানান, মহাসচিব ‘আফগানিস্তানের কার্যত নিরাপত্তা বাহিনী ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষের খবর অত্যন্ত উদ্বেগের সঙ্গে অনুসরণ করছেন।’

দুজাররিক বলেন, গুতেরেস সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আন্তর্জাতিক আইন—বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন—মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি।

মহাসচিব সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন সদস্য দেশের মধ্যস্থতা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলেও জানান তার মুখপাত্র। পাশাপাশি বিরোধ নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১শ’ মিলিয়ন ফলোয়ার নরেন্দ্র মোদির
বিশ্বনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১শ’ মিলিয়ন ফলোয়ার নরেন্দ্র মোদির
পাকিস্তানের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না: শেহবাজ শরিফ
পাকিস্তানের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না: শেহবাজ শরিফ
এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন
এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন