• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি: গভর্নর খালেদা আলমকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী আমি না থাকলে ভারত-পাকিস্তানের ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো: ট্রাম্প কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না বইমেলায় মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই: ডিএমপি

নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারি বাসভবন দ্য লজ-এ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে প্রধানমন্ত্রীর স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সূত্রপাত স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে, যখন ই-মেইলের মাধ্যমে জানানো হয় যে, বেইজিংভিত্তিক নিষিদ্ধ সাংস্কৃতিক গোষ্ঠী ‘শেন ইউনৎ’ এর একটি নাচ ও সঙ্গীত অনুষ্ঠান বাতিল না করলে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা করা হবে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) ঘটনার পরপরই সেখানে অভিযান পরিচালনা করে এবং প্রধানমন্ত্রীর নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পুলিশের তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু বা হুমকির প্রমাণ পাওয়া যায়নি। এএফপি জানিয়েছে, বর্তমানে জনসাধারণ বা আশপাশের এলাকায় কোনো হুমকি নেই এবং ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেন, “আমরা অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ওপর আস্থা রাখি। তারা তাদের দায়িত্ব পালন করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

দ্য লজ ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। গত নভেম্বরে এখানেই অ্যান্থনি আলবানিজ ও জোডি হেইডনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এএফপি ফেডারেল পার্লামেন্ট সদস্য এবং কমনওয়েলথের গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা দায়িত্বে রয়েছে, যার মধ্যে দ্য লজ ও পার্লামেন্ট হাউসও রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে
ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে
অবশেষে চিকিৎসা পেলেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
অবশেষে চিকিৎসা পেলেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান