• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পি.এম.
ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

ইরানে গত জানুয়ারির বিক্ষোভকে কেন্দ্র করে দায়ের হওয়া এক মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেছে পরিবারঘনিষ্ঠ একটি সূত্র। দণ্ড কার্যকর হলে জানুয়ারির অস্থিরতার ঘটনাকে ঘিরে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, অভিযুক্ত মোহাম্মদ আব্বাসির বিরুদ্ধে ‘মোহারে‌বে’ (সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতা) অভিযোগ আনা হয়েছে। তবে এখনো এ রায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ইরানের বিচার বিভাগ। পাশাপাশি দেশটির সর্বোচ্চ আদালতের অনুমোদনও পাওয়া যায়নি।

একই সূত্র জানায়, আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হলেও তার পরিবার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, জানুয়ারির বিক্ষোভ দমনে কঠোর অভিযানের সময় হাজারো মানুষ নিহত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিকে ইরানের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে দেখা হচ্ছে। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভ-সম্পর্কিত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।

সূত্রের বরাতে আরও জানা গেছে, অভিযুক্তের মেয়ে ফাতেমেহ আব্বাসিকে বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের পছন্দমতো আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়ার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে ইরানের বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুতিনের সঙ্গে আলাপে ইরান প্রেসিডেন্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব
পুতিনের সঙ্গে আলাপে ইরান প্রেসিডেন্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব
শত কোটি ডলার ও তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে চান
উগান্ডার সেনাপ্রধান শত কোটি ডলার ও তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে চান
ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার