• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিসিবির চেয়ারম্যান হলেন আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পি.এম.
আসিফ আকবর-ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগীতশিল্পী ও পরিচালক আসিফ আকবর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও আনুষ্ঠানিক ঘোষণাপত্র এখনো প্রকাশ করা হয়নি, বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গেম ডেভলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ছিলেন পরিচালক ইশতিয়াক সাদেক। তিনি ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নির্বাচিত হয়ে বোর্ডে পরিচালক হিসেবে দায়িত্ব পান। তবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই সময়ের অভাবের কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে, তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।

পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর আসিফ আকবর বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে ছিলেন। এবার তার ওপর গেম ডেভলপমেন্ট বিভাগের পূর্ণাঙ্গ দায়িত্ব অর্পণ করা হলো। বয়সভিত্তিক ক্রিকেট ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম এই বিভাগের অধীনে পরিচালিত হয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে আসিফ আকবরের মন্তব্য ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষাপটের মধ্যেই তাকে নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো।

নতুন দায়িত্বে আসিফ আকবর কীভাবে গেম ডেভলপমেন্ট কার্যক্রমকে এগিয়ে নেন, তা এখন দেখার বিষয়।

আরটিভি/এসকে

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ
ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ
রোনালদোর জোড়া গোলে শীর্ষে আল নাসর
রোনালদোর জোড়া গোলে শীর্ষে আল নাসর
দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার
দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার