• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সচিবালয় থেকে মাঠপর্যায়ে ইসির ব্যাপক রদবদল

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পি.এম.
ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটিই সবচেয়ে বড় ধরনের রদবদল। ইসি সচিবালয় ছাড়াও জেলা ও উপজেলায় কর্মরত সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের এ রদবদলের আওতায় আনা হয়েছে।

জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এ বদলি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনৈতিক চর্চা পরিহারে কঠোর বার্তা সড়কমন্ত্রীর
অনৈতিক চর্চা পরিহারে কঠোর বার্তা সড়কমন্ত্রীর
ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটির সুযোগ
ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটির সুযোগ
র‍্যাংক ব্যাজ পরিধান করলেন ডিজিএফআই প্রধান
র‍্যাংক ব্যাজ পরিধান করলেন ডিজিএফআই প্রধান