টপ নিউজ
র্যাংক ব্যাজ পরিধান করলেন ডিজিএফআই প্রধান
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পি.এম.

ছবি: সংগৃহীত
ঢাকা সেনানিবাসে আনুষ্ঠানিক আয়োজনে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একযোগে তাকে নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামসুল ইসলাম, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
ভিওডি বাংলা/এমএস







