• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাকরি ফেরত পাবেন সাড়ে ৬০০ এসআই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

দলীয় নিয়োগের অভিযোগে বাতিল হওয়া চাকরি ফেরত পাবেন পুলিশের প্রায় সাড়ে ৬০০ এসআই ও সার্জেন্ট। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল। শেষ পর্যন্ত অনুমোদন করেনি। তারা ন্যায়বিচার পাবেন। আদালতের রায় অনুসারেই তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে সেটা অনুমোদন হয়নি জানি না। তবে অবশ্যই তারা ন্যায়বিচার পাবেন, নিয়োগ পাবেন।

তিনি আরও বলেন, পুলিশের ২৭০১ জনের কনস্টেবল পদ খালি রয়েছে। এসব পদে জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা বলে হয়েছে। পুলিশের কাজে হস্তক্ষেপ বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির
সব বাহিনীর প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
সব বাহিনীর প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী