• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সব বাহিনীর প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে প্রথম উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

দায়িত্বশীল সূত্র জানায়, নতুন মন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদার করা, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন কার্যক্রম এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অগ্রগতির বিষয় নিয়ে।

সংশ্লিষ্টদের মতে, বৈঠকে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালীকরণ এবং কারা ব্যবস্থাপনার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

এছাড়া মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হবে। বৈঠক শেষে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির
ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী