• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকার দেশের ছয়টি সিটি করপোরেশন—ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর—এ পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে। এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। তারা সংশোধিত সিটি করপোরেশন অধ্যাদেশ অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।

প্রজ্ঞাপনের বিবরণ অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবদুস সালাম, আর ঢাকা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুসারে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একই অধ্যাদেশের উপধারা (৩) অনুযায়ী তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজে কোনো অনিয়ম নয়, কড়া বার্তা ধর্মমন্ত্রীর
হজে কোনো অনিয়ম নয়, কড়া বার্তা ধর্মমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের আবেদন করতে যা যা লাগবে
ফ্যামিলি কার্ডের আবেদন করতে যা যা লাগবে
সহস্রাধিক রাজনৈতিক মামলা প্রত্যাহার
সহস্রাধিক রাজনৈতিক মামলা প্রত্যাহার