• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর ৪ বিমানবন্দর বন্ধ

   ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ এ.এম.
সংগৃহীত ছবি

ইউক্রেনের আকস্মিক ড্রোন হামলার জেরে নিরাপত্তা শঙ্কায় রাশিয়ার রাজধানী মস্কোর চারটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা স্থগিত থাকবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া।

রোববার এক ঘণ্টার ব্যবধানে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ১১টি ড্রোন ভূপাতিত করে।

রোসাভিয়াতসিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিরাপত্তাজনিত কারণে দোমোদেদোভো, ভনুকোভো, ঝুকোভস্কি এবং শেরেমেতিয়েভো—এই চার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এসব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ম্যাক্স’-এ দেওয়া এক পোস্টে জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর দিকে ধেয়ে আসা আরও একটি ইউএভি (ড্রোন) প্রতিহত করেছে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেওয়া সর্বশেষ পোস্টে তিনি লেখেন, এ নিয়ে মোট ভূপাতিত ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ১১টি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ চার বছরে পদার্পণ করতে যাচ্ছে। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন নিয়মিতভাবে মস্কোসহ দেশের বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।

সূত্র: আনন্দবাজার

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে বড় হামলার পরিকল্পনা: বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮
এনডিটিভির প্রতিবেদন ভারতে বড় হামলার পরিকল্পনা: বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮
গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে
গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে
লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত
লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত