• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সহস্রাধিক রাজনৈতিক মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পি.এম.
স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে যে সব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহার শুরু করেছে বর্তমান সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক ক্ষুদে র্বাতায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে।

বার্তায় আরও বলা হয়, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং এগুলোকে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছিল।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন বৃহস্পতিবার
বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন: রাষ্ট্রদূত
বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন: রাষ্ট্রদূত
১৮ বছর নয়, এনআইডি পাওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ
১৮ বছর নয়, এনআইডি পাওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ