• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা’: পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পি.এম.
অভিনেত্রী পিয়া জান্নাতুল। ফেসবুক থেকে নেওয়া।

দেশের অন্যতম শীর্ষ মডেল, অভিনেত্রী পিয়া জান্নাতুল-এর জন্মদিন সদ্য পার হয়েছে। গ্ল্যামার অঙ্গন থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আইন পেশা—দুই ক্ষেত্রেই নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের বিশ্বাস, ধর্মচর্চা ও সমালোচকদের বিষয়ে খোলামেলা বক্তব্য দেন এই তারকা। তিনি জানান, দ্বিতীয় তারাবি আদায়ের পরদিন ছবিটি তোলা হয়েছে। পোস্টে তিনি লেখেন, ‘ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।’

পিয়া জানান, তার একাধিক পরিচয় রয়েছে—তিনি যেমন একজন ফ্যাশন মডেল, তেমনি একজন পেশাদার আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা ও নিজস্ব মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন তিনি।

ছবিটি প্রকাশের পর মন্তব্যের ঘরে একজন নেইলপলিশ পরে নামাজ আদায় নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেন। এর জবাবে পিয়া শান্ত ও মার্জিত ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে—সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সব সময় থাকে—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’

সবশেষে তিনি সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন পিয়া জান্নাতুল। পরবর্তীতে মডেলিংয়ে ব্যাপক পরিচিতি পাওয়ার পর ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বর্তমানে আইন পেশাতেও সফলতার স্বাক্ষর রাখছেন তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১০ কেজি পাতা মাছ জব্দ, আটক ২২ জেলে
৪১০ কেজি পাতা মাছ জব্দ, আটক ২২ জেলে
কুমারখালীতে দুই শতাধিক পরিবার পেল একমাসের খাদ্য সামগ্রী
কুমারখালীতে দুই শতাধিক পরিবার পেল একমাসের খাদ্য সামগ্রী
জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী