• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোনালদোর জোড়া গোলে শীর্ষে আল নাসর

স্পোর্টস ডেস্ক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

জোড়া গোল করে আবারও ম্যাচের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দাপুটে পারফরম্যান্সে সৌদি প্রো লিগে বড় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আল নাসর। আল হাজেমকে ৪-০ গোলে হারিয়েছে দলটি।

জানুয়ারির দলবদল পর্বে ক্লাবের নিষ্ক্রিয়তায় অসন্তোষ জানিয়ে ধর্মঘটে গিয়েছিলেন রোনালদো। সে কারণে লিগের দুটি ও এএফসি কাপে একটি ম্যাচে মাঠে নামেননি ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। তবে এদিন মাঠে ফিরেই দুটি গোল করে নিজের উপস্থিতি জানান দেন তিনি।

ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় আল নাসর। পেনাল্টি বক্সের ভেতর ভিড়ের মধ্যে রোনালদোকে বল বাড়ান কিংসলে কোমান। ডান পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। অফসাইড সন্দেহে ভিডিও সহায়তায় পরীক্ষা শেষে গোলটি বৈধ ঘোষণা করা হয়। ৩০ বছর বয়স পার করার পর এটি ছিল তার ৫০০তম গোল।

ম্যাচের প্রায় আধঘণ্টা পূর্ণ হলে ব্যবধান দ্বিগুণ করেন কোমান, সহায়তা করেন জোয়াও ফেলিক্স। প্রথমার্ধের শেষদিকে রোনালদো আরও একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

৭৭তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যাঞ্জেলো একক প্রচেষ্টায় গোল করে স্কোরলাইন ৩-০ করেন। নিজের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে তিনি লক্ষ্যভেদ করেন।

নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। কোমানের কাছ থেকে ছোট পাস পেয়ে আড়াআড়ি শটে বল জালে পাঠান তিনি। ভিডিও পরীক্ষার পরও গোলের সিদ্ধান্ত বহাল থাকে।

এই জয়ে টানা অষ্টম লিগ ম্যাচে জয় পেল আল নাসর। ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলাল–এর চেয়ে এক পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান দখল করেছে তারা। আগের ম্যাচে ১০ জনের আল ইত্তিহাদ–এর সঙ্গে ড্র করেছিল আল হিলাল।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ায় নারী ফুটবল দল
এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ায় নারী ফুটবল দল
বাংলাদেশ দলে ডাক পেলেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী
বাংলাদেশ দলে ডাক পেলেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী
কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?
কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?