• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পি.এম.
মোহাম্মদ সালাউদ্দিন মিরপুরে সাংবাদিকদের সামনে আসিফ নজরুলের মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন-ছবি-ভিওডি বাংলা

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ দল। নিরাপত্তা ও অন্যান্য কারণে দলের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা এবং বিতর্ক শেষ হচ্ছে না।

বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। তবে এক পর্যায়ে তিনি বলেন, এটি ছিল বিসিবি এবং খেলোয়াড়দের নিজস্ব সিদ্ধান্ত। এই পরিবর্তিত বক্তব্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি ভাবতেও পারছি না। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক, অথচ এভাবে মিথ্যা বলছেন। আমরা এটি মানতে পারছি না।”

সালাউদ্দিন আরও বলেন, “আমার দুই খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। আমরা তাদের অদম্য টুর্নামেন্টে ফিরিয়ে আনতে পেরেছি। এটিই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। কেউ এক সেকেন্ডে একটি দলকে ধ্বংস করতে পারবে না।”

এদিকে আসিফ নজরুল ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমকে বলেছিলেন, “কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরাই ত্যাগ স্বীকার করেছে দেশের ক্রিকেট ও মানুষের নিরাপত্তার জন্য।” তবে সমালোচনার মুখে পরে তিনি নিজের বক্তব্য থেকে সরে এসেছেন।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ দলের বিশ্বকাপ না খাওয়ার ঘটনা ক্রীড়া ও সামাজিক মহলে আলোচনার বিষয় হয়ে আছে। কোচ সালাউদ্দিনের ক্ষোভ প্রকাশ নিশ্চিতভাবে দলের অবস্থান ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার