• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাষা শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ভাষা শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। 

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান-সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সকলকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতে আহ্বান জানিয়ে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলা আমাদের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ করেছি, সেই সাথে আমাদের পরিচয়টাও আন্তর্জাতিক অঙ্গনে পৌছে গেছে।

তিনি বলেন, যে কোনো রক্তের বিনিময়ে বিজয় আশে। একাত্তরের স্বাধীনতা শহীদরা যারা রক্ত ঢেলে দিয়েছিল, তাদের রক্তের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছিল। চব্বিশের বিজয় ও শহীদের রক্তরে মাধ্যমে এসেছে। শহীদের যে-কোনো আন্তত্যাগের মাধ্যমে সফলতা আসে।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার প্রত্যয় তথ্যমন্ত্রীর
ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার প্রত্যয় তথ্যমন্ত্রীর
নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান মিতা
নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান মিতা
উলিপুরে চিরকুট লিখে এক তরুণের আত্মহত্যা
উলিপুরে চিরকুট লিখে এক তরুণের আত্মহত্যা