• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জঙ্গি হামলার শঙ্কা নেই, পরিস্থিতি মোকাবিলায় আছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার হরমুজ দিয়ে চলাচলে টোল দিতে হবে রিয়ালে: ইরান পরীক্ষার হল পরিদর্শনে যেতে পারবেন না এমপিরা: শিক্ষামন্ত্রী হরমুজ থেকে মাইন অপসারণে তৎপরতা শুরু মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সুপিরিয়র কমান্ডিং পর্যায়ে ইনু পড়েন না, ট্রাইব্যুনালকে জানালেন আইনজীবী শহীদ হারুনের পরিবারের জন্য বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী দুর্নীতি বন্ধ করা গেলে অর্থ কোনো সমস্যা হবে না:  আবদুস সালাম ১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বিতর্ককে পাঠ্যক্রমে যুক্ত করার আহ্বান: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মহান একুশে ফেব্রুয়ারির চেতনা থেকে গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার কথা তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র চর্চা জোরদার করতে শিক্ষা ব্যবস্থায় বিতর্ককে পাঠ্যক্রমের অংশ করা যেতে পারে।

তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিক সংগ্রামের অংশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এফডিসির আট নম্বর ফ্লোরে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সহিংসতা পরিহার সম্ভব’ শীর্ষক জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ভাষা আন্দোলন ছিল সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। পরবর্তী সময়ে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০-এর ছাত্র গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-শ্রমিক আন্দোলন—সবই গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিক সংগ্রামের অংশ।

তিনি মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এ ভূখণ্ডের মানুষের চেতনায় প্রথম অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়েছিল, যা পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে প্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় গণতন্ত্র যথাযথভাবে চর্চা করতে পারেনি। তাই সাম্প্রতিক নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সহিংসতা পরিহার জরুরি।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি ও অযোগ্য ব্যক্তিদের দায়িত্বে বসানোর ফলে পরিস্থিতির অবনতি হয়েছে। এ অবস্থা অতিক্রম করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি শেখার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পাঠ্যপুস্তকে সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্ক যুক্ত করার পক্ষে মত দিয়ে তিনি বলেন, স্কুল পর্যায়ে বিতর্ককে পাঠ্যক্রমের অংশ করা সম্ভব।

দেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনসংখ্যাকে সমস্যা নয় বরং সম্পদ হিসেবে দেখতে হবে। এ সময় তিনি জিয়াউর রহমান-এর বক্তব্য উদ্ধৃত করে বলেন, “মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না, সে দুই হাত ও মগজ নিয়েও জন্মায়।”

বিতর্ক প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য ‘প্রধানমন্ত্রী গোল্ড কাপ’ ঘোষণা করেছিলেন। এ টুর্নামেন্ট পুনরায় চালুর প্রস্তাব প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার নামে জাতীয় বিতর্ক আয়োজন আবশ্যক নয়, তবে জাতীয় পর্যায়ে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা উচিত।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের সঙ্গে গ্রুপ ছবি তোলা হয়।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দিনে বিএনপির ২০ লক্ষাধিক টাকার মনোনয়নপত্র বিক্রি
দুই দিনে বিএনপির ২০ লক্ষাধিক টাকার মনোনয়নপত্র বিক্রি
বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বিএনপি থাকবে: আবদুস সালাম
বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বিএনপি থাকবে: আবদুস সালাম
এক মাসের মাথায় নতুন সরকার বেঈমানি করেছে: নাহিদ
এক মাসের মাথায় নতুন সরকার বেঈমানি করেছে: নাহিদ