• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জন উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

টেকনাফে নৌপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের উদ্ধার ও আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যে জানা যায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে ধাওয়া করে বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাঁচজন মানবপাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা করছিল।

উদ্ধার করা ব্যক্তি ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোরকা পরে ছদ্মবেশে বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান ও জরিমানা
বোরকা পরে ছদ্মবেশে বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান ও জরিমানা
শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী
শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২