• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে আটজনের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই দায়িত্ব কার্যকর করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে সরকারে নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয় দেখভাল করার দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এসএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে
অর্থ ও পরিকল্পনামন্ত্রী: চট্টগ্রাম বন্দরকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে
রমজানে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময় নির্ধারণ
রমজানে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময় নির্ধারণ
জ্বালানি উপদেষ্টার পিএস হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস
জ্বালানি উপদেষ্টার পিএস হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস