• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আজ বিকাল ৩টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম সরাসরি টেলিফোনে এই অভিনন্দন এবং শুভেচ্ছা জানান।

এসময় দুই প্রধানমন্ত্রী তাঁদের ব্যক্তিগত কুশল বিনিময় ও পারিবারিক খোঁজখবর নেন এবং দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোনিক অভিবাদনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

ভিওডি বাংলা/এসএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময় নির্ধারণ
রমজানে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময় নির্ধারণ
জ্বালানি উপদেষ্টার পিএস হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস
জ্বালানি উপদেষ্টার পিএস হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস
উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল
উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল