• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে ব্যাপক মারধর, কী হয়েছিল?

বিনোদন ডেস্ক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পি.এম.
সংগৃহীত ছবি

ঢাকার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ভয়াবহ হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। গাড়ি সংঘর্ষকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই হামলার কথা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।

ঘটনার বিবরণ অনুযায়ী, বিকেলবেলায় দিয়াবাড়ি এলাকায় তাদের গাড়ির পেছনে একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে অভিনেত্রীর গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের মালিক ও চালক মিলে উপন্যাসের ওপর চড়াও হন। তারা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে পালিয়ে যান।

মনিরা মিঠু সামাজিক মাধ্যমে হামলাকারীদের গাড়ির নম্বর প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে দেওয়া এক পোস্টে তিনি তার ছেলের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান। তিনি বলেন, “আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর জখম, ব্যথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত লেগেছে। একজন তার হাঁটুর ওপর দাঁড়িয়ে গলা টিপে ধরে রেখেছিল, আর একজন লাথি ও ঘুষি মারছিল। গাড়ির মালিক ও চালক অত্যন্ত ‘জানোয়ারের মতো’ তাকে রক্তাক্ত করেছে, যা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি।”

মনিরা মিঠু এই বিপদের সময়ে পাশে থাকার জন্য সহশিল্পী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল মধ্যরাত পর্যন্ত অনেকে উপন্যাসের খোঁজ নিয়েছেন। এছাড়া, অভিনেত্রী ও তার পরিবার এই অমানবিক ঘটনার দ্রুত বিচার দাবি করছেন।

ভিওডি বাংলা/এসএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ
আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ
রং-তুলিতে মাতলেন বিপাশা
রং-তুলিতে মাতলেন বিপাশা
আইনি জটিলতায় স্বস্তি পেলেন সালমান খান
আইনি জটিলতায় স্বস্তি পেলেন সালমান খান