• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ : নৌপরিবহন প্রতিমন্ত্রী ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক ৪৮৩ কোটি টাকা ব্যয়, হ্রাস-বৃদ্ধির ৫ প্রকল্প অনুমোদন দেশের  ২০ শীর্ষ ঋণ খেলাপির নাম জানালেন অর্থমন্ত্রী

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পি.এম.
সংগৃহীত ছবি

দেশের অর্থনীতি ও শেয়ারবাজারে সামনে বড় ধরনের রূপান্তর দেখা যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, আগামী বাজেটও হবে প্রচলিত ধারার বাইরে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে আর পৃষ্ঠপোষকতাভিত্তিক রাজনীতির সুযোগ থাকবে না। পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফেরাতে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “দেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না। আগামী বাজেট কোনো গতানুগতিক বাজেট হবে না। অর্থনৈতিকভাবে উত্তোলনের পথে হাঁটবে দেশ। দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং এখন চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার সময়। এ লক্ষ্য পূরণে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

মন্ত্রী জানান, চট্টগ্রামে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। বন্দর কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করতে হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ প্রবাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সামনে বহু পরিকল্পনা রয়েছে, যা সংক্ষেপে তুলে ধরা সম্ভব নয়। তবে তিনি স্বীকার করেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কর্মসংস্থান। তার মতে, জনগণ যাতে অর্থনীতির সুফল পায়, সে লক্ষ্যেই সরকার কাজ করবে এবং অর্থনীতিকে আরও উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

ভিওডি বাংলা/এসএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন