• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশের স্বার্থ বিপন্ন হলে জামায়াত দাঁড়াবে জনগণের পক্ষে: ডা. শফিকুর ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন কারও চাঁদাবাজি করার আর সুযোগ নেই: সড়ক পরিবহন মন্ত্রী সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে শোকজ অন্তর্বর্তী সরকারের বৈদেশিক চুক্তি পুনঃমূল্যায়ন জরুরি: দেবপ্রিয় ‘সংবিধান সংস্কার না হলে বদল আসবে না’: নাহিদ ইসলাম ২৯৭ বিজয়ীর মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী অষ্টমবার পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল জনপ্রত্যাশা পূরণে দ্রুত ইশতেহার বাস্তবায়ন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ যুবরাজ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু আলবার্ট-ছবি: সংগৃহীত

সরকারি পদে অসদাচরণের অভিযোগে সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু আলবার্টকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নরফোক শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিবিসি জানিয়েছে,  একটি ছবিতে টেমস ভ্যালি পুলিশকে নরফোকে রাজকীয় স্যান্ডরিংহাম এস্টেটে দেখা গেছে। তারা একজন ব্যক্তিকে গাড়িতে তুলছিল। 

অ্যান্ড্রুর ৬৬তম জন্মদিন। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত ফাইলে একাধিকবার তাঁর নাম আছে। সম্প্রতি নতুন করে প্রকাশিত ছবিতে অ্যান্ড্রুকে পৃথকভাবে মেঝেতে শুয়ে থাকা চার নারীর ওপর হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। 

গত বছরের অক্টোবরে রাজা তৃতীয় চার্লস তাঁর ভাই অ্যান্ড্রুর রাজকীয় পদবি ও সম্মাননা বাতিল করেন। তবে এখনও তিনি প্রিন্স অ্যান্ড্রু নামেই বেশি পরিচিত। মৃত্যুর আগে ভার্জিনিয়া জুফ্রে নামে এক নারী অভিযোগ করেছিলেন, তাঁকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তিনবার যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছিল। এর মধ্যে দুটি ঘটনা তাঁর ১৭ বছর বয়সের।

বিবিসির বিশেষ সংবাদদাতা লুসি ম্যানিং জানিয়েছেন, তাঁর কাছে থাকা তথ্য অনুযায়ী এপস্টেইন ফাইল তদন্তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের (সাবেক প্রিন্স অ্যান্ড্রু) বিরুদ্ধে তোলা সরকারি পদে অসদাচরণের অভিযোগটি মূলত এপস্টেইন নথি সংক্রান্ত। তিনি বাণিজ্য দূত থাকার সময় কিছু নথি এপস্টেইনের কাছে হস্তান্তর করেছিলেন। 

অ্যান্ড্রুর বিরুদ্ধে অসদাচরণের পাশাপাশি এক নারীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। তবে সাবেক যুবরাজ সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল-আকসায় তারাবি নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি
আল-আকসায় তারাবি নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার মূল নীতিতে সমঝোতা
ইরানের দাবি: যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার মূল নীতিতে সমঝোতা
রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল সৌদি আরবে প্রথম রোজা
রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল সৌদি আরবে প্রথম রোজা