• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন চান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পি.এম.
ফকির মাহবুব আনাম সচিবালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন-ছবি: সংগৃহীত

নবনিযুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম দেশের মানুষকে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তাকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “দেশবাসীর প্রতি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দ্রুততম সময়ের মধ্যে পূরণ করতে চাই।” 

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করতে হলে সকলের সহযোগিতা অপরিহার্য। তিনি সবাইকে একসাথে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, যুগোপযোগী বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশ এগিয়ে যাবে এবং এটি অর্জনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রযুক্তি ব্যবস্থার আধুনিকীকরণ ও নতুন উদ্ভাবন দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠান শেষে কর্মকর্তারা মন্ত্রীর প্রতিশ্রুতিকে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনপ্রত্যাশা পূরণে দ্রুত ইশতেহার বাস্তবায়ন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রত্যাশা পূরণে দ্রুত ইশতেহার বাস্তবায়ন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী
‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বিদেশি ঋণের চাপ
নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বিদেশি ঋণের চাপ