টপ নিউজ
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পি.এম.

ভূকম্প। ফাইল ছবি
সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল-৪.১।
আগারগাঁও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের উৎপত্তিস্থল হচ্ছে সুনামগঞ্জের ছাতকে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে।
তবে এই ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভিওডি বাংরা/ আ







