• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পি.এম.
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-ছবি: সংগৃহীত

ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে যাচ্ছে সরকার। এছাড়া বদলিতে আর কোনো বাণিজ্য হতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও বদলিতে আর কোনো বাণিজ্য হতে দেওয়া হবে না।

শিক্ষাখাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেয়া হবে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষায় কোনো দুর্নীতি হওয়া উচিত না সেটা আর হতে দেয়া হবে না। বিগত সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে। এ মন্ত্রণালয়ে আর কোনো দুর্নীতি হবে না। আগে দায়িত্ব থাকার সময়ও কেউ দুর্নীতি করতে পারেনি। এবারও পারবে না।’

শিক্ষার মান নিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, সার্টিফিকেট নয় সক্ষমতাকে মূল্যায়ন করা হবে। একই সঙ্গে কারি ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘মব করে পরীক্ষা বন্ধ করে দেয়া কাঙ্ক্ষিত ছিলো না। শিক্ষক ক্লাস বাদ দিয়ে রাজপথে থাকবে সেটা হতে পারে না, সেই ম্যাসেজই দেয়া হয়েছে। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না।’  

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে কলেজে দীর্ঘ ছুটি শুরু
রমজানে কলেজে দীর্ঘ ছুটি শুরু
রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি
ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি