• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রমজানে নতুন সময়সূচিতে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে রাজধানীর মেট্রোরেল চলাচলে আনা হয়েছে বিশেষ সময়সূচি। অফিসগামী যাত্রীদের সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সমন্বয় করতেই এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে ট্রেন চলাচল এ সময়সূচি মেনেই পরিচালিত হবে।

এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি জানায়, রমজান মাসে যাত্রীচাপ, অফিস সময় এবং ইফতারের বিষয় বিবেচনায় রেখে ট্রেন চলাচলের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক দাপ্তরিক নির্দেশনায় বলা হয়, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী রুটে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। এ রুটে দিনের শেষ ট্রেন চলবে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

শুধু সময়সূচি নয়, রোজাদার যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। ইফতারের সময় ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য পানির বোতল বহনের সীমা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পরিমাণ পানি বহন করতে পারবেন, যাতে ইফতারের সময় প্রয়োজন অনুযায়ী পান করা যায়।

তবে বোতল থেকে পানি পড়ে গিয়ে প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতর নোংরা না হয়-সে বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহারের পর পানির বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও প্রস্থান গেইট-সব জায়গাতেই ডাস্টবিন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও স্পষ্ট করে জানিয়েছে, পানির বাইরে অন্য কোনো খাবার বহন বা গ্রহণ মেট্রোরেলের ভেতরে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ট্রেনের ভেতর ও স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতেই এ নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হবে।

ডিএমটিসিএল বলছে, রমজান মাসে কর্মদিবসে এই বিশেষ সময়সূচি কার্যকর থাকলেও সাপ্তাহিক ছুটি-শুক্রবার ও শনিবার-এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ীই মেট্রোরেল চলাচল করবে। যাত্রীদের নতুন সূচি মেনে যাতায়াতের পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব করে প্রজ্ঞাপন
আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ