• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যাকডেটেড কোনো এডুকেশন নিয়ে থাকতে পারব না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পি.এম.
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের অগ্রগতির লক্ষ্য ঘোষণা করে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, শুধু ধাপে ধাপে উন্নয়ন নয়—শিক্ষা খাতে এবার বড় লাফ দিতে হবে। অতীতে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধের যে সাফল্য ছিল, তা আবারও নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “২০০১ সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো চলে গেছে, আর পুনরাবৃত্তি হবে না। আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে তুলতে হবে এবং বৈশ্বিক মানের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন জরুরি। তার ভাষায়, “আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। আমাদের প্রতিযোগিতা করতে হবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা ব্যাকডেটেড কোনো এডুকেশন নিয়ে থাকতে পারব না। এডুকেশন এখন কোনো ডোমেস্টিক কমোডিটি না, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমোডিটি।”

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স—এই সবকিছু ব্যবহার করতে হবে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, ডিজিটাল লিটারেসি লাগবে।”

কারিকুলাম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, পুরোপুরি পরিবর্তন নয়, বরং বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি হবে না বলেও আশ্বাস দেন তিনি।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি
ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
টানা ৫ দিনের ছুটি ঘোষণা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে
টানা ৫ দিনের ছুটি ঘোষণা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে