তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

বিএনপির নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করে নতুন দায়িত্ব বণ্টন নিশ্চিত করে। এতে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন। বৈঠকে সরকারের অগ্রাধিকার ও আগামী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।



মন্ত্রিসভার সদস্যরা সরকারের নীতি বাস্তবায়নে সমন্বয় ও কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে মতবিনিময় করেছেন। নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে সরকারি কাজকর্ম আরও সুসংগঠিত ও দায়িত্বশীলভাবে পরিচালনার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা