• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

আর পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পি.এম.
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-ছবি-ভিওডি বাংলা

সবার জন্য অংশগ্রহণমূলক অর্থনীতির ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশে আর পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি চলবে না, অর্থনীতি হবে অংশগ্রহণমূলক, উন্মুক্ত ও সবার জন্য সমান সুযোগভিত্তিক।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের প্রথম কার্যদিবসে এ ঘোষণা দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, কয়েকজনের জন্য বিশেষ সুবিধা দিয়ে অর্থনীতি পরিচালনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এমন একটি কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তা, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী- সবাই সমানভাবে সুযোগ পাবে।

তিনি বলেন, অলিগার্কিক বা গোষ্ঠীভিত্তিক সুবিধা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা সরে আসব। প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে রিঅ্যাকটিভ বা কার্যকর ও গতিশীল করে তোলা হবে, যাতে বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া যায়। ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার নিয়েও শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশের আভাস দেন তিনি।

ভিওডি বাংলা/আরকেএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসে এলএনজি-এলপিজি ৯টি জাহাজ আসছে
এ মাসে এলএনজি-এলপিজি ৯টি জাহাজ আসছে
আরও বাড়ল জ্বালানি তেলের দাম
আরও বাড়ল জ্বালানি তেলের দাম
নিত্যপণ্যের বাজার নিয়ে অস্বস্তিতে সীমিত আয়ের মানুষ
নিত্যপণ্যের বাজার নিয়ে অস্বস্তিতে সীমিত আয়ের মানুষ