• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন আ ন ম এহছানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পি.এম.
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হতে শপথগ্রহণের জন্য আনুষ্ঠানিক ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। নতুন মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছে, তখন তার এই অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেন মিলন। এর আগে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দলীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

দলীয় সূত্র বলছে, অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণেই তাকে আবারও সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শপথের পর তার দায়িত্ব কোন মন্ত্রণালয়ে পড়ছে, সেটিই দেখার অপেক্ষা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মেজর হাফিজ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মেজর হাফিজ
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী
বিএনপির মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
বিএনপির মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী