• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ করে বিদায় জানাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার বিদায় উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেন, “একটা নির্ভেজাল, উৎসবমুখর ও ক্রেডিবল নির্বাচন হয়েছে।” তিনি আরও জানান, নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই বা বড় ধরনের অনিয়ম ঘটেনি। কুলাউড়ার একটি ছোট ঘটনা ঘটতে যাওয়া সেও দ্রুত প্রতিরোধ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের সবচেয়ে ভালো দিক হলো এই নির্বাচন ফ্রি ও ফেয়ার হয়েছে।

দায়িত্বকালে মন্ত্রণালয়ের দুর্বলতা এবং তা সমাধানের পদক্ষেপ সম্পর্কে প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, “আমি একটি ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু এখন মন্ত্রণালয় স্থিতিশীল অবস্থায় রয়েছে।”

সামনের স্বরাষ্ট্র মন্ত্রীর চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাস্তব জীবনে সবসময় চ্যালেঞ্জ থাকে। তবে এগুলো দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে। আগামী মন্ত্রীর জন্য আমার দোয়া থাকবে।”

তিনি আরও বলেন, “যারা আমাদের সঙ্গে কাজ করেছে, তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা হয়েছে, এতে কিছুটা স্বস্তি এসেছে।”

দেশে থাকবেন কি না জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, “অবশ্যই দেশে থাকবো। কেউ কখনো বলতে পারবে না, আমার আত্মীয় কেউ কারো কাছে সুপারিশ করেছে।”

ভিওডি বাংলা/এমএস    

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রিসভায় যাচ্ছেন যারা
মন্ত্রিসভায় যাচ্ছেন যারা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমীর খসরু
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমীর খসরু