• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমীর খসরু

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পি.এম.
আমীর খসরু মাহমুদ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আমীর খসরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে জয়ী হয়েছেন। এর আগে ২০০১ সালে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ২৫ মার্চ ২০০৪ পর্যন্ত মন্ত্রী পদে ছিলেন।

সকালে প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। শপথ গ্রহণ শেষে তারা শপথপত্রে স্বাক্ষর করেন।

এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে অন্যান্য দলের এমপিরা পর্যায়ক্রমে শপথগ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে।

আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন।

জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলের অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হয়েছে ৬৮টি আসনে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিমন্ত্রী হিসেবে যাচ্ছেন যারা
প্রতিমন্ত্রী হিসেবে যাচ্ছেন যারা
মন্ত্রিসভায় যাচ্ছেন যারা
মন্ত্রিসভায় যাচ্ছেন যারা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন