• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পি.এম.
ড. খলিলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ড. খলিলুর রহমান ১৯৭৯ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি দক্ষিণ এশিয়া বিভাগের দায়িত্ব পালন করেন এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেছেন।

সকালে প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। শপথ গ্রহণ শেষে তারা সবাই শপথপত্রে স্বাক্ষর করেন।

এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এবং স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দলের নির্বাচিত এমপিরা পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে।

উল্লেখ্য, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে শপথ গ্রহণ করবেন।

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিমন্ত্রী হিসেবে যাচ্ছেন যারা
প্রতিমন্ত্রী হিসেবে যাচ্ছেন যারা
মন্ত্রিসভায় যাচ্ছেন যারা
মন্ত্রিসভায় যাচ্ছেন যারা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন