• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য প্রস্তুত করা ৪৫টি গাড়ি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আজ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণের কথা রয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তর ইতিমধ্যেই নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য গাড়ি প্রস্তুত রেখেছে এবং এসব গাড়িই আজ সচিবালয়ে পৌঁছানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে অংশ নিতে সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ উপলক্ষে সংসদ ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশের সময় নির্বাচিতদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান
ইফতারের জন্য নেওয়া যাবে ২৫০ মিলি পানি
রমজানে নতুন সময়সূচিতে মেট্রোরেল: ইফতারের জন্য নেওয়া যাবে ২৫০ মিলি পানি
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল