টপ নিউজ
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন মো. তৌহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পি.এম.

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বিদায় নেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বিদায় জানান।
বিদায়ের সময় উপস্থিত সাংবাদিকদের মো. তৌহিদ হোসেন বলেন, তিনি পুরোনো জীবনে ফিরে যাবেন এবং কিছু লেখালেখির কাজে সময় দেবেন। তিনি বলেন, ‘সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে। ভালোমন্দ মিলিয়ে দেড় বছর কেটে গেল।’
বিদায়ের পর তিনি মন্ত্রণালয়ের বাইরে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
ভিওডি বাংলা/ আ







