২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০ জনে। আর হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৫।
বুধবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নিশ্চিত কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এই সময়ে প্রাণ হারিয়েছে ৭৪৫ শিশু।
ভিওডি বাংলা/জা








মন্তব্য